শুরু হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ূথ ক্যাপিটাল : বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’
শিল্প ও সাহিত্য

শুরু হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ূথ ক্যাপিটাল : বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’

হাসনাত শাহীন ; ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত ৫৭টি দেশসহ বিশ্বের ছয়টি অঞ্চলের তরুণশিল্পীদের শিল্পকর্ম নিয়ে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২০২১ : বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’। ওআইসি কর্তৃক বাংলাদেশের রাজধানী ঢাকাকে “ওআইসি’র যুব রাজধানী ২০২০” ঘোষণা উপলক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওআইসি (OIC)’র সদস্যভুক্ত দেশগুলোর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোন ধর্মের শিল্পীরা এবং এর বাইরের দেশগুলোর শুধু মাত্র মুসলিম সম্প্রদায়ের শিল্পীরা- ‘কন্টেম্পরারি আর্ট, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি ও গ্রাফিক ডিজাইন’- এই চার বিভাগে নিজ নিজ শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, এশিয়ার বাকি অংশ, আফ্রিকা অঞ্চল, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ ও অস্ট্রেলিয়া এই ছয়টি অঞ্চলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

অঞ্চলভিত্তিক শিল্পকর্ম নির্বাচন ও আঞ্চলিক পুরস্কার ঘোষণা করা হবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে। চারটি বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি নির্বাচিত ১০০টি চিত্রকর্ম নিয়ে আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার ভার্চুয়াল গ্যালারিতে অনুষ্ঠিত হবে শিল্পকর্মের প্রদর্শনী। নির্বাচিত ১০০টি চিত্রকর্ম থেকে ৩ সদস্যের জুরিবোর্ড কর্তৃক মনোনীত চারজন সেরা শিল্পীকে প্রদান করা হবে গ্র্যান্ড অ্যাওয়ার্ড। প্রতিযোগিতার প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য শিল্পীরা ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’, ‘কোভিড পেনড্যামিক’, হিউম্যানিটি ইন রিফুউজি ক্রাইসিস’, ইয়ূথ স্পিরিট ইন টেকনোলজি, ‘ইসলামিক আর্ট’ ও ‘ক্লাইমেট চেঞ্জ’- এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে শিল্পকর্ম উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতাভিত্তিক এই আয়োজনে উপযুক্ত শিল্পী নির্বাচনের লক্ষ্যে সোমবার (১মার্চ) শুরু হবে এই প্রতিযোগিতার নিবন্ধন। আগ্রহী শিল্পীরা www.dhaka.oicyouthcapital.com/ bangabandhu-youth-art-competion- এই ঠিকানায় নিবন্ধন করতে পারবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

আয়োজনের বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, যুব সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসনীয় নেতৃত্বের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাকে “ওআইসি’র যুব রাজধানী ২০২০” ঘোষণা করা হয়। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইস্তাম্বুলভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ) বিগত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর এ ঘোষণা প্রদান করে। ‘ওআইসি যুব রাজধানী ২০২০’ হিসেবে ঢাকাকে নির্বাচন উপলক্ষ্যে এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী যুব ও তরুণদেরকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ আয়োজন প্রতিযোগিতাকে ভিন্ন মাত্রা দেবে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, আদর্শ ও চেতনাকে বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মাঝে সঞ্চারিত করতে বিশেষ ভূমিকা রাখবে।


এদিকে, এই আয়োজনের বিস্তারিত জানানোর লক্ষ্যে সোমবার ( ১ মার্চ ) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরবেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ) এর প্রেসিডেন্ট তাহা আয়হান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সান নিউজ/এইচ এস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা