শিল্প ও সাহিত্য

তপন কুমার বিশ্বাসের ‘তৃতীয় নেত্রে অনুভব’ প্রকাশ

সাংস্কৃতিক প্রতিবেদক: প্রকাশিত হলো গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক তপন কুমার বিশ্বাসের 'তৃতীয় নেত্রে অনুভব' গ্রন্থ। লেখকের বিভিন্ন সময়ের লেখা দশটি প্রবন্ধ সমৃদ্ধ এই বইটি প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও বাংলা একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী। স্বাগত বক্তব্য দেন সৃজনী প্রকাশনীর প্রকাশক মো. মশিউর রহমান।

গ্রন্থ সম্পর্কে অতিথিরা বলেন, প্রবন্ধ ভিত্তিক এই বইয়ের বিন্যাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর প্রথমেই যেমন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হয়েছে, তেমনি লেখা আছে রবীন্দ্রনাথের উপরও। বইটি পাঠে বোঝা যায়, লেখকের ভেতর একটি দার্শনিক বোধ কাজ করে। আমরা আশা করবো তিনি আমাদের আরও নতুন কিছু লেখা উপহার দেবেন।

বইটি নিয়ে লেখক তপন কুমার বিশ্বাস বলেন, চাকরি জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে নিজে কিছু লিখতাম। পরে গণগ্রন্থাগার অধিদপ্তরের আসার পর বিভিন্ন কবি-সাহিত্যিকদের সঙ্গে আলাপ হয় এবং তারা লেখাগুলো প্রকাশে উৎসাহ দেয়। সেখান থেকেই লেখাগুলো নিয়ে বইটি প্রকাশ করা হয়। এর মূল্য ২৫০ টাকা রাখা হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. আবুবকর সিদ্দিক বলেন, চোখ দিয়ে শুধু দেখলেই হবে না, বরং আমাদের তৃতীয় নয়ন দিয়ে তা অনুভব করতে হবে। তবেই আমরা সমাজ বাস্তবতা বুঝতে পারবো এবং তা পরিবর্তনে ভূমিকা রাখতে পারবো।

সান নিউজ/এইচএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা