আর্টস

বৃষ-কর্কটের শুভদিনে তুলার শঙ্কা

সান নিউজ ডেস্ক : আপনার আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : মেষ রাশির জাতক/জাতিকার বকেয়া অর্থ আদায়ে সফলতার দিন আজ। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো আয় হবে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। খাদ্য ও পানীয় ব্যবসায় আশানুরূপ আয় হতে পারে। আজকে সঞ্চয়ের সুযোগ পাবেন। কোনো বন্ধুর সাহায্য আশা করা যায়। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

বৃষ : বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মে অগ্রগতি হবে। মানসিক অস্থিরতা কম থাকাতে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবন সঙ্গীর মন মেজাজ ভালো থাকাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন : মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। ভ্রমণের যোগ দিয়েই দিনটি শুরু হচ্ছে। সকালের দিকে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবেন। আয় রোজগার বৃদ্ধি না পেলেও খরচ তুলনামূলক কমাতে পারবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। প্রবাসীদের কাজে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ২

কর্কট : কর্কট রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বন্ধু বা বড় ভাই এর সাহায্যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। ব্যবসা-বাণিজ্যে বন্ধু বা শুভাকাঙ্খীর সাহায্য পাবেন। ব্যবসায়িক আয় রোজগার বৃদ্ধি পাবে। বেসরকারি চাকুরেদের বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী ব্যবসায় কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

সিংহ : সিংহ রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেসরকারি শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ আছে। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী নেতার আনুকূল্য আশা করতে পারেন। শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩

কন্যা : আজ কন্যার জাতক/জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে আশানুরুপ অগ্রগতি হবে। বৈদেশিক কাজে কোনো প্রবাসী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করা যায়। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

তুলা : তুলা রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। কোনো ঋণ সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনাজনিত লোকসান গুণতে হতে পারে। বকেয়া ব্যবসায়িক টাকা আদায়ের সম্ভাবনা। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ আসতে পারে। চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩

বৃশ্চিক : বৃশ্চিক রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়িক কাজে দূরে কোথাও যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগারের যোগ। জীবন সাথীর সাহায্য পাবেন। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

ধনু : ধনু রাশির জাতক/জাতিকার দিনটি কিছুটা ঝামেলার। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর কারণে কিছু বাধা-বিপত্তি হতে থাকবে। ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গার্মেন্টস কর্মীরা কোনো নতুন কর্মস্থলে যোগ দিলে ভালো করবেন। গোপন কোনো সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয় হবে। শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫

মকর : মকর রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বাড়তে পারে। সন্তানের সাথে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের কাজের ব্যস্ততা চলে আসবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবার যোগ। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৫

কুম্ভ : কুম্ভ রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে পারে। স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনাকাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। মায়ের সাহায্য পেতে পারেন। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মীন : মীন রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মুদ্রণ ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ছোট ভাই-বোনের বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। সাহিত্যিক ও সাংবাদিকদের দিনটি লাভদায়ক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা