আর্টস

আজ আপনার অর্থ প্রাপ্তির যোগ আছে

নিজস্ব প্রতিবেদক : আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে—

মেষ রাশি :ধন প্রাপ্তির যোগ আছে। বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। শত্রুর সঙ্গে কোনো আপসের কথা হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের ব্যাপারে আলোচনা হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডেকে আনতে পারে। মহৎ ব্যক্তির সাহায্যের দ্বারা উন্নতি হতে পারে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সদা সচেতন থাকুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

বৃষ রাশি : কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে একটু দেরি হবে। অন্য কারও বিবাহ নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন। কর্মে কোনো প্রকার চাপ বাড়তে পারে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হবে।

মিথুন রাশি : বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে অযথা তর্কে যাবেন না। ব্যবসায় ভালো ফলের আশা করা যায় ও সঞ্চয়ের যোগ আছে। প্রেমের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। যুক্তিতর্কে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে।

কর্কট রাশি : পত্র-পত্রিকার ও ইলেকট্রনিকস মিডিয়ার মালিকরা আজ বেশ চাপে থাকবেন। কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, মতিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে মতভিন্নতা ঘটতে পারে।

সিংহ রাশি : ব্যবসায় নতুন লগ্নি শুভ। উচ্চপদস্থ কোনো ব্যক্তির জন্য কর্মস্থানে বিপদ মুক্ত হতে পারেন। কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে।

কন্যা রাশি : নিয়মিত মেডিটেশন মানসিক শান্তির কারণ হতে পারে। হীনমন্যতা পরিহার করে স্থিরচিত্তে শুভ বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে।

তুলা রাশি : অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে নতুন করে কোনো বিবাদ বাধতে পারে। গুরুজনের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে সকল কাজ করতে হবে, তা-না-হলে বিপদ বাড়তে পারে। অভিনয় যারা চর্চা করেন তাদের ভালো সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি : আজ কোনো কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাইবোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য দিনটি শুভ।

ধনু রাশি : বন্ধুর দ্বারা কোনো প্রকার সমস্যা হতে পারে। অতিরিক্ত পরিশ্রম দুর্বলতা ও অবসাদ আনতে পারে। আপনার কোনো ব্যবহারের জন্য কাছের লোকেরা মুখ ঘুরিয়ে নিতে পারে। কর্মস্থানে ভালো নির্দেশের জন্য সম্মান বাড়তে পারে।

মকর রাশি : চাকরিতে বেতনবৃদ্ধি বা বদলিও হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনো জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা খুবই প্রয়োজন। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে।

কুম্ভ রাশি : অপ্রিয় সত্য কথা বলবার জন্য কর্মস্থানে অশান্তি বাধতে পারে। পশ্চিমের কোনো বন্ধুর সাহায্য পেয়ে আপনি উপকৃত হবেন। সকল দরকারি কাজ দ্রুত মিটিয়ে নিন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না।

মীন রাশি :বিদেশে কোনো বন্ধুর খবর আপনাকে আনন্দিত করতে পারে। সন্তানের কোনো কাজের জন্য অবাক হতে পারেন। পোলট্রি ও কৃষি কাজের সাথে যারা যুক্ত, তারা সময়টা একটু খারাপ অনুভব করবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা