জাতীয়

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসান। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে কাজের জন্য তাদের অবস্থান এবং যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরও সেখানে আসতে কোনো সমস্যা হবে না। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ তদন্ত করে হাসানকে শনাক্ত করে। তার আগের রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা হাসান গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে বিতর্কিত ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জনকে নিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। প্রবাসীদের একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা