সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জমির প্রকৃত মালিক ব্যবসায়ী মো. মারুফ হোসেন চলী। বুধবার ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ম্যানেজ করে তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নেন প্রতিবেশী গোলাম মোস্তফা টুকু। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও টুকু এখনো তাদের সম্পত্তি দখল করে রেখেছেন। এমনকি সম্প্রতি ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শুরু করেছেন টুকু।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী মারুফ হোসেন চলী অভিযোগ করেন, আইহর মৌজায় তাঁদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর বাবা ও চাচারা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। জমিতে পুকুর, মাছ চাষের স্থান, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু গোলাম মোস্তফা ওরফে টুকু নামের এক ব্যক্তি ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ ও আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তী সময়ে আবারও কাজ শুরু করা হয়। এতে আদালতের নির্দেশনা কার্যকর হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মারুফ হোসেন চলী আরও বলেন, গত ৪ নভেম্বর আদালতের নির্দেশ বাস্তবায়ন ও জমিতে নির্মাণকাজ বন্ধের দাবিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশের কপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি। উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে টুকুর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা